এটি কীভাবে কাজ করে
নিজের ভিপিএন রান করুন এবং ইন্টারনেট ট্রাফিকের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখুন
সকলকে নিজের ব্যক্তিগত ভিপিএন তৈরি করার সুযোগ দিয়ে Outline গতানুগতিক ভিপিএন মডেলের চেয়ে উন্নততর পরিষেবা প্রদান করে।
গতানুগতিক ভিপিএন
গতানুগতিক ভিপিএন সহজে শনাক্ত করা যায় বলে সেটি সহজে ব্লকও করা যায়।
আপনি ভিপিএন ব্যবহার করলে, আপনার নিরাপত্তা গোপন থাকলেও অনেক জনপ্রিয় ভিপিএনের ব্যবহার করা কিছু নির্দিষ্ট নিরাপত্তা প্রোটোকলে অনন্য ক্রিপ্টোগ্রাফিক সিগনেচার থাকার ফলে সেগুলি সহজেই শনাক্ত ও ব্লক করা যায়।
আপনি ভিপিএনের সাথে ডিভাইস কানেক্ট করলে, আপনার ট্রাফিক সহজেই শনাক্ত করা যায়। এর কারণ হল অনুরূপ ট্রাফিক ভলিউম আছে এমন কোনও সার্ভার খুঁজে ব্লক করা যায়।
Outline
অন্যান্য ভিপিএন যখন ব্লক করা যায় তখন Outline কাজ করে এবং নেটওয়ার্ক-ভিত্তিক বা IP ব্লকিংয়ের মতো উন্নত সেন্সরশিপের পদ্ধতি আটকাতে পারে।
যে প্রোটোকল ব্যবহার করে Outline তৈরি করা হয়েছে সেটি সহজে শনাক্ত করা যায় না এবং এর ফলে ব্লক করা আরও শক্ত। তাই, অন্যান্য ভিপিএনের তুলনায় Outline-এর প্রতিরোধের ক্ষমতা বেশি।
বিশ্বস্ত লোকজনের সাথে গোপনে আপনার সার্ভারের অ্যাক্সেস শেয়ার করুন। আপনার সার্ভার অ্যাক্সেস করছেন এমন লোকজনের সংখ্যা কম হলে সেটি শনাক্ত করা শক্ত ও সহজেই গোপন রাখা যায়।
আপনার গোপনীয়তার কথা মাথায় রেখে Outline তৈরি করা হয়েছে।
এটি আপনার ট্রাফিকের লগ রাখে না বা ইন্টারনেটের ব্যবহার ট্র্যাক করে না।
Outline Manager ডাউনলোড করুন Outline Client ডাউনলোড করুনব্যক্তি ও সংস্থা কীভাবে Outline ব্যবহার করে তা জানুন
আপনি যা খুঁজছেন তা পাচ্ছেন না?
আমাদের সহায়তা পৃষ্ঠা দেখুন।
Outline সংক্রান্ত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন