শুরু করুন
একসাথে কাজ করে এমন দুটি প্রোডাক্ট
একসাথে কাজ করে ও পরস্পর নির্ভরশীল দুটি প্রোডাক্ট নিয়ে Outline তৈরি করা হয়েছে। এর ফলে আপনি ও আপনার কমিউনিটি বিনা বাধায় ইন্টারনেট অ্যাক্সেস করতে পারেন।
Step 1
Outline Manager দিয়ে শুরু করুন
Outline Manager ডেস্কটপ অ্যাপ্লিকেশন থেকে আপনার সার্ভার সেট-আপ করুন
সার্ভার সেট-আপ করা শুরু করতে Manager ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন। সার্ভারের সবকিছু যাতে একই জায়গা থেকে ম্যানেজ করা যায় সেই কথা মাথায় রেখে আমরা Outline ডিজাইন করেছি। বিশ্বস্ত ক্লাউড পরিষেবা প্রদানকারীর তালিকা থেকে বেছে নিন অথবা নিজস্ব Linux পরিকাঠামো ব্যবহার করুন। অনেক ক্লাউড পরিষেবা প্রদানকারী প্রতি মাসে ৫ মার্কিন ডলার বা এর চেয়ে কম মূল্যে প্ল্যান অফার করে।
Manager ডাউনলোড করার পরে সার্ভার রান করার জন্য আপনাকে ক্লাউড পরিষেবা প্রদানকারী বেছে নেওয়ার প্রম্পট দেখানো হবে। Digital Ocean, AWS বা Google Cloud-এর মতো বিশ্বস্ত প্রদানকারীদের মধ্যে থেকে বেছে নিন। ক্লাউড পরিষেবা প্রদানকারী বেছে নেওয়ার পরে নির্দিষ্ট অনবোর্ডিং প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য সেই প্রদানকারী আপনাকে তাদের নির্দেশাবলী দেখাবে। কিন্তু, আপনি Outline Manager থেকে সার্ভার ম্যানেজ করতে পারবেন।
Outline আপনাকে সার্ভারের লোকেশন বেছে নিতে দেয়। আপনার ট্রাফিক সিঙ্গাপুর, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও অন্যান্য জায়গার মাধ্যমে রাউট করুন।
Step 2
'অ্যাক্সেস কী' তৈরি করুন
ডিভাইস কানেক্ট করতে ও নেটওয়ার্কের সাথে অ্যাক্সেস শেয়ার করতে 'অ্যাক্সেস কী' তৈরি করুন
সার্ভার সেট-আপ করার পরে, সরাসরি Manager ডেস্কটপ অ্যাপ্লিকেশন থেকে অনন্য 'অ্যাক্সেস কী' তৈরি করুন। Manager-এর মাধ্যমে আপনি পছন্দের যোগাযোগের পদ্ধতি ব্যবহার করে সার্ভারের সাথে কানেক্ট করার জন্য আমন্ত্রণ পাঠাতে পারেন। 'অ্যাক্সেস কী' ব্যবহার করে আপনি Outline Manager-এর সাথে ডিভাইস কানেক্ট করতে এবং আপনার সার্ভারের মাধ্যমে সেটি সুরক্ষিত রাখতে পারেন। প্রতিটি 'অ্যাক্সেস কী' অনন্য এবং সার্ভার থেকে সরাসরি ম্যানেজ করা বা মুছে দেওয়া যায়। প্রতিটি 'কী' কতটা ব্যান্ডউইথ ব্যবহার করার অনুমতি পাবে সেটি আপনি ডেটা ব্যবহারের সীমা সেট করে ঠিক করতে পারেন।
আপনার সার্ভারের সাথে কানেক্ট করা, আমন্ত্রণ গ্রহণ করার মতোই সহজ। কানেক্ট করার পরে আপনি সহজেই অ্যাপ থেকে সেটি বন্ধ বা চালু করতে পারেন।
Step 3
ডেস্কটপ ও মোবাইলের জন্য Outline Client অ্যাপ ডাউনলোড করুন
অনন্য 'অ্যাক্সেস কী' ব্যবহার করে কানেক্ট করুন
App Store বা Google Play Store থেকে Outline Client অ্যাপ ডাউনলোড করুন এবং আপনার অনন্য 'অ্যাক্সেস কী' ব্যবহার করে কানেক্ট করুন। Client অ্যাপ ডেস্কটপ ও মোবাইল ডিভাইস দুটিতেই ব্যবহার করা যায়। তাই, আপনি যেকোনও জায়গা থেকে ও যেকোনও ডিভাইস ব্যবহার করে ওপেন ইন্টারনেট অ্যাক্সেস এবং গোপনে যোগাযোগ করতে পারবেন।
আপনি ডিভাইস কানেক্ট করার পরে বন্ধু বা সহকর্মীদের সাথে নিজের সার্ভারের অ্যাক্সেস শেয়ার করতে পারবেন। অনন্য 'অ্যাক্সেস কী' তৈরি করুন এবং নেটওয়ার্কের কেউ কোনও ফিল্টার ছাড়াই ইন্টারনেট অ্যাক্সেস করতে চাইলে তাকে সেটি পাঠিয়ে দিন। ডেটা ব্যবহারের সীমা বিকল্পের সুবিধা নিয়ে আপনার সার্ভারে অ্যাক্সেস ম্যানেজ করুন। এর সাহায্যে আপনার নেটওয়ার্কের কেউ অতিরিক্ত ব্যান্ডউইথ ব্যবহার করলে তার উপর সীমাবদ্ধতা প্রয়োগের সুবিধা পাবেন।
বিকল্প লিঙ্ক ব্যবহার করুন। ক্লায়েন্টটি রান করার জন্য প্রয়োজনীয় বিষয়গুলি জানুন।
আপনি যা খুঁজছেন তা পাচ্ছেন না?
আমাদের সহায়তা পৃষ্ঠা দেখুন।
Outline সংক্রান্ত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন