প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন
আপনি যা খুঁজছেন তা পাচ্ছেন না?
আরও প্রযুক্তিগত সহায়তা পেতে আমাদের সহায়তা কেন্দ্র দেখুন।
না, Outline ভিপিএন নয়। এর মাধ্যমে যেকোনও ব্যবহারকারী তার নিজস্ব, ব্যক্তিগত ভিপিএন সার্ভার সেট-আপ ও ম্যানেজ করতে পারবেন।
- Outline হ্যান্ডশেক-লেস, লুক-লাইক-নাথিং প্রোটোকল ব্যবহার করে এবং এটি শনাক্ত করা কঠিন। এটি স্ট্যান্ডার্ড ভিপিএন প্রোটোকলের মতো সহজে শনাক্ত ও ব্লক করা যায় না।
- গোপনে অ্যাক্সেস বিতরণ। সর্বজনীন ভিপিএনে কোনও সেন্সর যেসব সার্ভার ব্লক করতে হবে সেগুলি সহজেই অ্যাক্সেস করে তালিকাবদ্ধ করতে পারে। এক্ষেত্রে সেটি হয় না।
- কোনও সার্ভার ব্লক করা হলেও সেটি Outline-এর সাহায্যে সহজেই আবার তৈরি করা যায়।
শুধু Outline Manager থেকে 'অ্যাক্সেস কী' তৈরি করা যায়। Outline Manager ব্যবহার করে সার্ভার সেট-আপ করেছেন এমন কারও সাথে যোগাযোগ করুন অথবা নিজেই সার্ভার সেট-আপ করে নিজেকে 'অ্যাক্সেস কী' পাঠান।
দুটি স্বাধীন নিরাপত্তা সংস্থা Outline অডিট করে দেখেছে। এখানে তাদের রিপোর্ট পড়ুন: Radically Open Security (মার্চ ২০১৮, ডিসেম্বর ২০২২), Cure53 (ডিসেম্বর ২০১৮, জানুয়ারি ২০২৪)।
আপনি ব্যক্তিগত তথ্য প্রদান করার বিকল্প বেছে না নিলে, Outline কিছু সংগ্রহ করে না। এছাড়াও, আপনি যেসব ওয়েবসাইট দেখেন অথবা যাদের সাথে যোগাযোগ করেন বা কী শেয়ার করেন সেগুলি সম্পর্কে কোনও তথ্য Outline সংগ্রহ করে না। আমরা যা ডেটা সংগ্রহ করি সেই বিষয়ে আরও জানতে, এই সহায়তা নিবন্ধ দেখুন।
Outline Manager-এর মাধ্যমে আপনি কোনও ক্লাউড পরিষেবা প্রদানকারীর সাথে অ্যাকাউন্ট তৈরি বা কোনও অ্যাকাউন্টে লগ-ইন করলে, আমরা ইমেল আইডি, নাম, বিলিংয়ের তথ্য ও পেমেন্টের বিবরণের মতো ক্লাউড পরিষেবা প্রদানকারীকে দেওয়া কোনও তথ্য পাই না।
আপনার প্রয়োজনীয়তা ও বাজেটের উপর নির্ভর করে ক্লাউড পরিষেবা প্রদানকারী বেছে নিন। Google ও Amazon Web Services দুটিই হল বিশ্বস্ত পরিষেবা। Digital Ocean খুব কম খরচের মাসিক প্ল্যান অফার করে এবং অনেক ব্যবহারকারীর মতে এটি সবচেয়ে সহজে সেট-আপ করা যায়।
আপনি Manager থেকে সরাসরি 'অ্যাক্সেস কী' শেয়ার করতে পারেন। 'অ্যাক্সেস কী শেয়ার করুন' CTA-তে ক্লিক করলে আগে থেকেই পূরণ করা মেসেজ সহ একটি আমন্ত্রণ দেখানো হয়। এই মেসেজে কীভাবে 'কী' গ্রহণ, ক্লায়েন্ট ডাউনলোড ও আপনার Outline সার্ভারের সাথে কানেক্ট করতে হয় সেগুলি সম্পর্কে প্রাপককে জানানো হয়। প্রাপককে 'অ্যাক্সেস কী' ও কানেকশন সম্পর্কিত নির্দেশ পাঠানোর জন্য আপনাকে তার ইমেল আইডি বা ফোন নম্বর জানতে হবে।
অনেক ফ্রি ভিপিএনের ক্ষেত্রেই কে আপনার ডেটা অ্যাক্সেস করতে পারেন তা আপনি জানেন না। অনেক ফ্রি ভিপিএন আপনার ডেটা শেয়ার বা বিক্রি করে অথবা অনলাইন অ্যাক্টিভিটি ট্র্যাক করে। কয়েকজন নিরাপত্তা বিশেষজ্ঞ দাবি করেন যে অনেক জনপ্রিয় ফ্রি ভিপিএন সরকার বা নজরদারি করে এমন অন্যান্য সংস্থাকে লুকিয়ে অ্যাক্সেস দেয়। অধিকাংশ ফ্রি ভিপিএনের ব্লক হয়ে যাওয়া বা শনাক্তকরণের সম্ভাবনা থাকে।
Outline, ওপেন সোর্স ও কোনও চার্জ ছাড়াই ব্যবহার করা গেলেও, আমাদের ব্র্যান্ডের মালিকানা Jigsaw-এর হাতে আছে এবং এর অপব্যবহার করা যায় না। আপনি সম্ভাব্য বিভ্রান্তিকর দাবি অথবা Outline বা Jigsaw-এর সাথে খারাপ ব্যবহারের কারণে সম্পর্কের অবনতি হওয়া এড়াতে পেরেছেন এবং অনুমোদিত ব্র্যান্ডিং এলিমেন্ট সঠিকভাবে ব্যবহার করছেন কিনা তা নিশ্চিত করতে, এই ব্যবহারকারীর নির্দেশিকা পড়ুন এবং অনুসরণ করুন।
আপনি যা চান সেটি কি খুঁজে পাচ্ছেন না?
আরও সাহায্য পেতে টিমের সাথে যোগাযোগ করুন
আমাদের সাথে যোগাযোগ করুন