ফ্রি ও ওপেন ইন্টারনেট অ্যাক্সেস করুন
Outline-এর সাহায্যে সহজেই ভিপিএন সার্ভার তৈরি করা যায় এবং যে কোনও ব্যক্তি ফ্রি ও ওপেন ইন্টারনেট অ্যাক্সেস করতে পারেন।
Outline ডাউনলোড করুনইন্টারনেটে সেন্সরশিপ গত এক দশক ধরে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
Outline-এর সাহায্যে যেকোনও ব্যক্তি নিজস্ব ভিপিএন রান করে ফ্রি ও ওপেন ইন্টারনেট নিরাপদে অ্যাক্সেস করতে পারেন। Outline-এর মাধ্যমে নিজের ভিপিএন সার্ভার রান করা হলে, নিরাপদে ইন্টারনেট অ্যাক্সেস করা যায় এবং এমন কানেকশন তৈরি হয় যা ব্লক করা খুব কঠিন।
ভিপিএন ব্যবহার করলে কী সুবিধা পাওয়া যায়?
ভিপিএনের সাহায্যে আপনি গোপনে যোগাযোগ করতে ও ওপেন ইন্টারনেটে অ্যাক্সেস বজায় রাখতে পারেন। অধিকাংশ ভিপিএন প্রদানকারীর ক্ষেত্রে কে ভিপিএন নিয়ন্ত্রণ করে এবং কে আপনার ডেটা অ্যাক্সেস করতে পারে তা আপনি জানেন না।
নিজের ভিপিএন সার্ভার তৈরি করার প্রক্রিয়াটি খুব জটিল ছিল—এখনও পর্যন্ত।
Outline কেন?
Outline-এর সাহায্যে যেকোনও ব্যক্তি সহজে নিজস্ব ভিপিএন তৈরি, রান ও সেটিতে অ্যাক্সেস শেয়ার করতে পারেন। ব্লকিং প্রতিরোধের কথা মাথায় রেখে Outline ডিজাইন করা হয়েছে। আপনি সার্ভারের লোকেশন থেকে শুরু করে সেটির সেট-আপ সবকিছু নিয়ন্ত্রণ করতে পারেন। Outline স্বচ্ছ প্রযুক্তি ব্যবহার করে, সম্পূর্ণ ওপেন সোর্স এবং সেটির প্রযুক্তি আপ-টু-ডেট ও নিরাপদ কিনা তা দুটি নিরাপত্তা সংস্থা অডিট করে দেখেছে।
ব্লকিং প্রতিরোধী
Outline ডিএনএস, কন্টেন্ট ও IP ব্লকিংয়ের মতো উন্নত পদ্ধতি আটকাতে পারে। ব্যবহারকারীদের মতে অন্যান্য জনপ্রিয় ভিপিএনগুলি যখন কাজ করা বন্ধ করে দেয় বা ব্লক করে দেওয়া হয়, তখনও Outline কাজ করা চালিয়ে যায়।
উন্নতি করুন
Outline Manager থেকে সহজে ও সরাসরি Outline সার্ভারের অ্যাক্সেস শেয়ার করুন। Manager ডেস্কটপ অ্যাপ্লিকেশন ব্যবহার করে অনন্য 'অ্যাক্সেস কী' তৈরি করুন এবং ইমেল ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার বিশ্বস্ত লোকজনের সাথে শেয়ার করুন। আপনি Outline-এর সাহায্যে নিজের সার্ভারে শতাধিক ব্যবহারকারীকে অথবা ঘনিষ্ঠ পরিচিতিদের অ্যাক্সেস দিতে পারেন।
নিয়ন্ত্রণ
Outline আপনাকে নিজের সার্ভারের উপর নিয়ন্ত্রণ প্রদান করে, যাতে আপনি ইন্টারনেট কোন পদ্ধতিতে অ্যাক্সেস করবেন সেটির উপর নিয়ন্ত্রণ পান। আপনার সার্ভারের লোকেশন ও কে সেটি অ্যাক্সেস করতে পারবেন সেগুলি আপনি বেছে নিতে পারেন। Client অ্যাপের মাধ্যমে আপনার সার্ভার অ্যাক্সেস করছেন এমন যেকোনও ব্যক্তির জন্য ডেটা ব্যবহারের সীমা আপনি Outline Manager থেকে সেট করতে পারেন।
একসাথে কাজ করে এমন দুটি প্রোডাক্ট
Outline-এ দুটি প্রোডাক্ট আছে এবং উভয় প্রোডাক্টই Outline SDK-এর মাধ্যমে আমাদের অত্যাধুনিক, মূল টেকনোলজির দ্বারা পরিচালিত।
Outline Manager-এর সাহায্যে আপনি সহজেই নিজের ভিপিএন তৈরি করতে পারেন। নিজের সার্ভার সেট-আপ করুন এবং সরাসরি ডেস্কটপ অ্যাপ্লিকেশন থেকে 'অ্যাক্সেস কী' শেয়ার করুন। Outline Manager সব ডেস্কটপ সিস্টেমে ব্যবহার করা যায়।
Outline Client অ্যাপের সাহায্যে আপনার নেটওয়ার্কে আছে এমন যেকোনও ব্যক্তির সাথে ভিপিএন অ্যাক্সেস শেয়ার করতে পারেন। এটি খুবই সহজে ব্যবহার করা যায়। আপনার সব ডিভাইস সুরক্ষিত রাখতে মোবাইল বা ডেস্কটপে এই অ্যাপ ডাউনলোড করুন। Outline Manager থেকে তৈরি করা অনন্য 'অ্যাক্সেস কী' ব্যবহার করে সার্ভারের সাথে কানেক্ট করুন।
Outline-এর উন্নত নেটওয়ার্কিং কৌশলের সুবিধা গ্রহণ করে একটি ক্রস-প্ল্যাটফর্ম লাইব্রেরি ও টুলের সেট ঘুরে দেখুন যা আপনার অ্যাপ ও VPN টুলকে নেটওয়ার্ক-লেভেল বাধার হাত থেকে রক্ষা করে।
কাজ শুরু করুনআপনি বিশ্বাস করতে পারেন এমন ইন্টারনেট
Outline হল ওপেন সোর্স প্ল্যাটফর্ম এবং Radically Open Security (২০১৮, ২০২২) ও Cure53 (২০১৮, ২০২৪) এটি অডিট করেছে।
getoutline.me ওয়েবসাইট এবং তার সাথে যুক্ত Telegram চ্যানেল "@OutlineVpnOfficial", Outline টিমের সাথে অ্যাফিলিয়েটেড নয় এবং আমরা এইসব পরিষেবার 'অ্যাক্সেস কী'য়ের সাথে সম্পর্কিত সমস্যার সম্মুখীন ব্যবহারকারীদের সহায়তা প্রদান করতে পারি না।